Web Analytics

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বাধিক ১১৮ জন রয়েছেন। তেজগাঁও বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪২ জন, লালবাগে ৪১ জন, মতিঝিলে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গুলশান বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগে পাঁচজন এবং সিটিটিসি বিভাগে একজন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানে দুটি সুইচগিয়ার চাকু, ৩৮৬টি ইয়াবা এবং ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।