Web Analytics

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শুক্রবার পশ্চিমবঙ্গের ২০৭ জন বিজয়ী বিজেপি প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য। বৈঠকে ঠিক হবে কে রাজ্যের নতুন সরকার গঠন করবেন। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এখনও স্পষ্ট নয় কে মুখ্যমন্ত্রী হবেন, তবে বিজেপির ভেতরে জল্পনা চলছে। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হতে পারে, যিনি পরপর দু’বার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও রাজ্য সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। জয়ী প্রার্থীদের মতামত নিয়েই নির্ধারিত হবে পরিষদীয় দলনেতা, যিনি হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী।

সূত্র অনুযায়ী, নির্বাচিত নেতা সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদন জানাবেন। এরপর শনিবার ব্রিগেডে শপথ নেবে নতুন সরকার।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।