Web Analytics

কক্সবাজারের মহেশখালী ঘাটে রোগীদের নৌকায় ওঠানামার সুবিধার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিনটি হুইলচেয়ার বিতরণ করেছে। সোমবার বিকেল ৪টায় মহেশখালী ঘাটে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় মহেশখালী উপজেলা এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

রোগীদের যাতায়াত সহজ করাই এ উদ্যোগের উদ্দেশ্য। বিশেষ করে অসুস্থ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের নৌকায় ওঠানামার সময় যে ভোগান্তি হয়, তা কমাতে হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।