Web Analytics

ইতালির রোমের উপকণ্ঠে শুক্রবার রাতে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী মমতাজ বেগম আরজু এবং পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা। গুরুতর আহত তাদের ছেলে আমির হোসেন অয়ন বর্তমানে ইতালির জেমেলি পলিক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারটি ২০১০ সাল থেকে ইতালিতে বসবাস করছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রোমের ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে কয়েকজন দুর্বৃত্ত ঢুকে তাদের উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা চিৎকার শুনে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন।

নিহতের বাবা সিরাজ আলম অভিযোগ করেছেন, পূর্ববিরোধের জেরে একই এলাকার প্রবাসী শাহাদাত নামের এক ব্যক্তি এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী এখনো কাউকে গ্রেপ্তার বা অভিযুক্ত করেনি। স্বজনরা দ্রুত তদন্ত, বিচার এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।