Web Analytics

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় এক পাহাড়ি তরুণীকে ধর্ষণের অভিযোগে ম্রাসা মারমা (৩৮) নামে এক যুবককে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার নারীর ছোট ভাই বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ১৩ জুন ম্রাসা মারমা ও অজ্ঞাত আরও দুইজন আকিজ গ্রুপের একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ওই তরুণীকে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় নিয়ে যান। সেখানে রাতে তাকে ধর্ষণ করা হয়। পরদিন তিনি মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন কিন্তু বিষয়টি গোপন রাখেন। পরে শারীরিক অবস্থার অবনতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ভুক্তভোগী পাহাড়ি এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত ম্রাসা মারমা একই উপজেলার বরইতলি এলাকায় থাকেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।