Web Analytics

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর, কার সঙ্গে দেখা বা বৈঠক হবে—সব তথ্য প্রকাশ করা হবে এবং কিছুই গোপন রাখা হবে না।

প্রতিমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয়ভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ রয়েছে এবং ঢাকা দিল্লির সঙ্গে নতুন কার্যকর সম্পর্ক গড়তে চায়। বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যা ও নিরাপত্তার বিষয় কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে কাজ করছে বলেও তিনি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।