Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের অবস্থান এবং কর্মকাণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ। ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ফাঁকে দ্য হিন্দুকে তিনি বলেন, সংলাপের মাধ্যমে এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ও তাঁর দল দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এতে ভারতেরও কোনো সুফল নেই। তিনি তাঁদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ভারতের প্রতি আহ্বান জানান। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় প্রায় ২ হাজার বাংলাদেশি নাগরিক হত্যার অভিযোগ তুলে তিনি হাসিনাকে সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেন এবং অতীতের সঙ্গে জনগণের পরিষ্কার বিচ্ছেদের প্রয়োজনীয়তার কথা বলেন।

তিনি বলেন, ভারত তাঁদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কে সমস্যা এড়াতে সহায়ক হবে। ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন। সব বিষয়ে আলোচনায় ঢাকা প্রস্তুত, তবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ভূমিকার প্রশংসা করে দিল্লি তাঁর মতামত গুরুত্ব দেবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন কবির।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।