Web Analytics

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের নামে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা নগদ অর্থ, একটি পিকআপ ভ্যান ও লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করে।

পুলিশ জানায়, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে জুয়া খেলা চলছিল। ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ষাঁড়সহ পিকআপটি জব্দ করা হয় এবং ১৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।