Web Analytics

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের পূর্ব চরাইল বন্দ ডাকপাড়া গ্রামের একটি সড়কের বিভিন্ন অংশে ১০ বছর ধরে পানি জমে আছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয় এবং অনেক সময় হাঁটুসমান নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হয়। সড়কের এক পাশে আবর্জনার স্তূপ ও অন্য পাশে কালচে স্থির পানি থাকায় কোথাও কোথাও রাস্তার কিনারা বোঝা যায় না।

চড়াই নুরুল হক উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। অনেককে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি পার হতে হয়। স্থানীয়দের অভিযোগ, কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিও সরে না। রাস্তার পাশে ময়লা ফেলার কারণে জলাবদ্ধতা ও পরিবেশদূষণ আরও বাড়ছে।

পানির গভীরতা ও গর্ত বোঝা না যাওয়ায় চালকেরা যাত্রী নিতে অনীহা দেখান; ফলে বিকল্প পথে অতিরিক্ত ভাড়ায় চলতে হয় বলে অভিযোগ। জিনজিরা ইউপির প্রশাসক শিবলিজ্জামান বলেন, উপজেলা এলজিইডির সঙ্গে সমন্বয় করে প্রকল্প নেওয়ার ব্যবস্থা করা হবে। কেরানীগঞ্জের ইউএনও উমর ফারুক বলেন, সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সড়কটির অবস্থা, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ও সংস্কার বিলম্বের কারণ যাচাই করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।