Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে ইরানের সঙ্গে যুদ্ধ যেকোনো সময় শেষ হতে পারে। তবে যুদ্ধ বন্ধের আগে ইরানকে ঘোষণা দিতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। টেক্সাসের লুবকে এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, এর আগে কেউ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন ইরান যুদ্ধ কবে শেষ হবে। জবাবে তিনি বলেছিলেন, তিনি যখন চাইবেন, তখনই যুদ্ধটি শেষ হবে।

তিনি আরও বলেন, যুদ্ধটি খুব দ্রুত শেষ হতে পারে, কিন্তু তা যথাযথভাবে শেষ হতে হবে। তাঁর মতে, যথাযথ সমাপ্তির জন্য ইরানকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।