Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ করা হবে, সে বিষয়ে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। রোববার ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে তাঁর এবং নেতানিয়াহুর মধ্যে আলোচনা চলছে এবং উপযুক্ত সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরাইল একাই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে? তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, তাঁর মনে হয় না যে এমন পরিস্থিতি তৈরি হবে, যা দুই দেশের মধ্যে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দেয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।