Web Analytics

বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব চুক্তির লক্ষ্য বিনিয়োগ, সবুজ উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পর্কিত এমওইউ হয়েছে। মানবসম্পদ উন্নয়ন এবং টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষায় সহযোগিতার জন্য পৃথক পরিকল্পনাও সই হয়েছে। গণমাধ্যম খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বাংলাদেশের জাতীয় ফল কাঠালের রপ্তানি সম্পর্কেও একটি চুক্তি হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।