Web Analytics

ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আহত সৌরভ তোমর মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের সময় এই ঘটনার সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গ্রামের বাসিন্দা ধীরজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে কথা-কাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। অভিযোগ অনুযায়ী, ধীরজ দেশীয় পিস্তল থেকে গুলি চালান। একটি গুলি প্রথমে দেয়ালে আঘাত করে পরে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মনু লাঠি দিয়ে বিনীতকে হামলা করেন বলেও অভিযোগ রয়েছে; পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনুকে আঘাত করেন।

গুলি ও সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যান এবং অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীয় সূত্র বলছে, দুই পক্ষ আগে পরিচিত ও সুসম্পর্কে ছিল, তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে আরেকটি বিরোধ হয়েছিল। সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং রাষ্ট্রপতি ভবনে কর্মরত অবস্থায় দীপাবলি উপলক্ষে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।