Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ঘটনাকে স্মরণ করে প্রতীকী ধাওয়া কর্মসূচি পালন করেন। ওইদিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছিলেন। বিজয় ২৪ হলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা কয়েকজনকে ছাত্রলীগের প্রতীকী চরিত্রে সাজিয়ে ধাওয়া দেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে বিজয় ২৪ হলে ফিরে আসেন।

আয়োজকরা জানান, ১৬ জুলাইকে তারা ‘ছাত্রলীগমুক্ত দিবস’ হিসেবে পালন করছেন। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ এবং ক্যাম্পাসে ভয়, সন্ত্রাস ও সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানাতেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, এটি ২০২৪ সালের ঘটনার প্রতীকী পুনর্নির্মাণ।

তাদের মতে, এ কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখা এবং সহিংস রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।