Web Analytics

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপিদের জন্য ব্যক্তিগত গাড়ির দাবি জানানোর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গে এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা ২২ এপ্রিল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জনগণ নানা সংকটে ভুগলেও এমপিরা নিজেদের সুবিধা বাড়ানোর বিষয়ে দ্রুত ঐক্যমত দেখাচ্ছেন।

তাসনিম জারা উল্লেখ করেন, এমপিদের বেতন ও ভাতা নিজেরা নির্ধারণ করা নীতিগতভাবে ভুল, কারণ এটি স্বার্থের সংঘাত সৃষ্টি করে। তিনি শিক্ষকদের, ডাক্তারদের ও কৃষকদের দুরবস্থার উদাহরণ টেনে বলেন, জনগণের করের টাকায় চলা এই সুবিধাগুলো নিরপেক্ষভাবে নির্ধারিত হওয়া উচিত।

তিনি প্রস্তাব দেন, বিচারক, অর্থনীতিবিদ, প্রশাসন বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করা হোক, যা এমপিদের সুযোগ-সুবিধা যৌক্তিকভাবে পর্যালোচনা করবে এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।