Web Analytics

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিসানি গ্রামে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে নিজ ঘরে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ২০ মিনিটে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তীব্র আঘাতেই মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।