Web Analytics

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিস ঘেরাও করেন স্থানীয়রা। একই সময়ে কয়েক হাজার টেক্সটাইল শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। রোববার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রমিকেরা মাধবদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে অবস্থান নিয়ে নরসিংদী ও মাধবদী শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

অবরোধে মাধবদী বাসস্ট্যান্ডের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। শ্রমিকদের ভাষ্য, দীর্ঘদিনের ঘন ঘন লোডশেডিংয়ে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে তাদের আয়ও কমছে। টেক্সটাইল শ্রমিক রতন মিয়া বলেন, ঠিকমতো কাপড় উৎপাদন না হওয়ায় শ্রমিকেরা বেতনও ঠিকভাবে পাচ্ছেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবদী থানা-পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে যান। আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাসের পর শ্রমিকেরা কর্মস্থলে ফিরে যান এবং যান চলাচল শুরু হয়। পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মহসিন কবির বলেন, লোডশেডিং জাতীয় সমস্যা হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মাধবদীতে সরবরাহ উন্নত করার চেষ্টা করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।