Web Analytics

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথের যোগাযোগ সুদৃঢ় করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার বগুড়া এয়ারফিল্ড ও আশপাশের এলাকা পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের দিক থেকে সম্ভাবনাময় এলাকা। টেকসই উন্নয়ন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, বিনিয়োগ ও পর্যটন খাত সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সামরিক ও কৌশলগত সক্ষমতাও বৃদ্ধি পাবে। তিনি জানান, বেবিচক দ্রুত বাণিজ্যিক বিমান চলাচল চালুর উদ্যোগ নেবে এবং বিমান বাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।