Web Analytics

চট্টগ্রামে ঝরে পড়া তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বিশেষ কার্যক্রম—কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক্-বৃত্তিমূলক পর্যায়)’ শীর্ষক ছয় মাসের কোর্স শেষে ৪৬ জন প্রশিক্ষণার্থীকে সনদের পাশাপাশি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সমাপনী ও জব লিংকেজ অনুষ্ঠান।

হাটহাজারীর কাটিরহাট উচ্চবিদ্যালয় ও পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে পরিচালিত প্রশিক্ষণে ৭৭ জন অংশ নেন, যার মধ্যে ৭৩ জন উত্তীর্ণ হন। প্রশিক্ষণের বিষয় ছিল টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, মোবাইল ফোন সার্ভিসিং, কম্পিউটার ও গ্রাফিক ডিজাইন এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রশিক্ষণার্থীদের চাকরির ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রশিক্ষণ যেন কর্মসংস্থানের পথ তৈরি করে, সেটিই লক্ষ্য। তিনি তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দেন এবং চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য মূল্যায়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।