Web Analytics

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন একটি পেট্রল পাম্পে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ইটভাটা মালিক শফিউল আজম ওরফে বিকে আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রামু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তিনি পাম্পে গিয়ে বন্দুক উঁচিয়ে তাণ্ডব চালান বলে অভিযোগ রয়েছে।

পাম্পের ম্যানেজার নুরুল হক জানান, আজম নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। সরকারি রেশনিং পদ্ধতির বাইরে তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি শর্টগান উঁচিয়ে হুমকি দেন এবং পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। পুলিশ আজমের শর্টগানটি জব্দ করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।