Web Analytics

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গাজা সিটিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের সেদিনই বিয়ে হওয়ার কথা ছিল। আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে আলজাজিরা জানায়, শনিবারের এই হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় আরেকটি তাঁবুতে চালানো হামলায় একজন নিহত হন, যার সেদিনই বিয়ে হওয়ার কথা ছিল। নিহতের চাচাতো ভাই এএফপিকে বলেন, পরিবারটি বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখন তারা জানাজায় অংশ নিচ্ছে।

হানি মাহমুদ আরও জানান, জাতিসংঘ পরিচালিত স্কুল চত্বরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইল ড্রোন হামলা চালায়। হামাসের মুখপাত্র হাজাম কাসেম এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।