Web Analytics

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি বিশেষ দল কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক পৌঁছালে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে লুকানো ভারতীয় প্রসাধনী ও বিপুল পরিমাণ মেলানোসাইল ওষুধ উদ্ধার করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, পাচারের উদ্দেশ্যে আনা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।