Web Analytics

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ি, যা একসময় ঐশ্বর্য ও সংস্কৃতির প্রতীক ছিল, বর্তমানে অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও দখলদারিত্বের কারণে ধ্বংসের মুখে পড়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি সংরক্ষণের জন্য স্থানীয়রা সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

আঠারো শতকের শেষদিকে বাবু হিম শংকর রায় চৌধুরী ও কিরণ শংকর রায় চৌধুরী এই প্রাসাদ নির্মাণ করেন। তিনতলা বিশিষ্ট এই ভবনে ৫৫টি কক্ষ, সূক্ষ্ম কারুকাজ, এবং দেশের প্রথম নবরত্ন মঠ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এর অনেক মূল্যবান অংশ চুরি হয়েছে এবং ভবনের দেয়াল ভেঙে পড়ছে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটি অধিগ্রহণ করলেও সংস্কারে তেমন অগ্রগতি নেই। সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির মনে করেন, সরকারিভাবে সংস্কার করা হলে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।