Web Analytics

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় শহর এখুরুলেনিতে জুলাই থেকে একই ধরনের পরিস্থিতিতে নয় নারীর লাশ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। সর্বশেষ নিহতদের একজন দুই সন্তানের মা ৩৮ বছর বয়সী দিনেও মোটাপানে। গত রোববার তাকে শেষ দেখা যায়; পরে একটি আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়। তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল এবং লাশের কিছু অংশ পুড়ে গিয়েছিল। অধিকারকর্মীদের ভাষ্য, নয়টি লাশের পাঁচটি পাওয়া গেছে কেম্পটন পার্ক এলাকায়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে প্রথম লাশ উদ্ধারের দুই দিন পর একজনকে গ্রেপ্তার করা হলেও অন্য কোনো গ্রেপ্তার হয়নি। পুলিশ এখনো নিশ্চিত নয়, ঘটনাগুলোর পেছনে কোনো সিরিয়াল কিলার রয়েছে কি না; তদন্তকারীরা বলছেন, ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র নাও থাকতে পারে। নিহতদের বেশিরভাগই ২০ ও ৩০-এর কোঠার নারী এবং অনেকের শরীরে মৃত্যুর আগে ভয়াবহ নির্যাতনের চিহ্ন ছিল।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তদন্তে কোনো দিক অযত্নে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নারীকে লিঙ্গের কারণে হত্যাকে পৃথক অপরাধ হিসেবে আইনি স্বীকৃতির দাবি জানিয়েছে। মানবাধিকার কমিশনের হিসাবে, এপ্রিল থেকে জুনে ৫৬৯ নারী নিহত এবং ১ হাজার ৫২ জন নারী হত্যাচেষ্টার শিকার হন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।