Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ফ্লোরিডা থেকে পেনসিলভানিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে পুরোদমে ভোট চলছে। ফ্লোরিডা, দেলাওয়ার, জর্জিয়া, ইলিনয়, লুজিয়ানা, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসৌরি, পেনসিলভানিয়া, রোডস আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা ও ওয়াশিংটন ডিসিতে ভোটগ্রহণ চলছে। এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ভোটকেন্দ্র খোলে।

কোন রাজ্যে কখন ভোট শুরু হবে, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্যের গভর্নররা নিয়ে থাকেন। কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষমতা পায় এবং এসব আইন দেশটির মানুষের জীবনকে প্রভাবিত করে। বর্তমানে হোয়াইট হাউসের পাশাপাশি প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষ—নিয়ন্ত্রণ করছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য হলেও তারা নিজেদের পছন্দের আইন উত্থাপন এবং প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করতে পারে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি এই পরিস্থিতির পরিবর্তন চায়। দেশজুড়ে ভোটকেন্দ্র খোলা শুরু হওয়ার সময় পর্যন্ত আগাম ভোট পড়েছে ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্যমতে, ৯৭ শতাংশ যোগ্য ভোটার এমন এলাকায় থাকেন যেখানে আগাম ভোটের সুযোগ রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।