মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও কূটনৈতিক উপদেষ্টা জ্যারেড কুশনার গাজার পুনর্গঠন, ফিলিস্তিনি শাসনব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। এমডি মিটস পডকাস্টে তিনি বলেন, ইসরাইলের নির্বাচন গাজা চুক্তি বাস্তবায়নে ধাক্কা দিয়েছে। একই সঙ্গে তিনি ইসরাইলকে যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
কুশনারের মতে, গাজাকে যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বদলে নতুনভাবে গড়ে তোলা উচিত। তিনি বলেন, পুনর্গঠনের জন্য উল্লেখযোগ্য অর্থের সংস্থান করা হয়েছে। ফিলিস্তিনি সমাজ কীভাবে পুনর্গঠিত হতে পারে, তা নিয়ে একটি দল চিন্তাভাবনা করছে বলেও তিনি উল্লেখ করেন। নতুন নিয়ম ও আইন চালুর প্রস্তাব দিলেও ফিলিস্তিনিদের নিজস্ব শাসনব্যবস্থা প্রতিষ্ঠাকে তিনি শান্তির পথে বড় বাধা হিসেবে দেখেন।
গাজা সংকটের সমাধান হলে সিনাইয়ে যৌথভাবে ডেটা সেন্টার ও জ্বালানি অবকাঠামো নির্মাণের সুযোগ তৈরি হতে পারে বলে তিনি জানান। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সরাসরি অঙ্গীকার না করে তিনি সহাবস্থানের পথ খোঁজার কথা বলেন। হামাসের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষেও তিনি মত দেন এবং তাদের নিরস্ত্রীকরণ ধাপে ধাপে, বাস্তবে যাচাইযোগ্য পদ্ধতিতে এগোনোর কথা বলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।