Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে অতিক্রমের চেষ্টাকালে দুটি সাগর মাইনে আঘাত লেগে একটি সুপারট্যাংকারে আগুন ধরে গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, জাহাজটি চলাচলের সক্ষমতা হারিয়ে পুরোপুরি থেমে যায়।

ঘটনার পর প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নতুন করে সতর্ক করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, নিরাপত্তাবিধি লঙ্ঘনকারী জাহাজগুলোর একই পরিণতি হবে। হরমুজে যাতায়াত ও নৌযান পরিচালনায় আইআরজিসির জারি করা নিয়ম মানা বাধ্যতামূলক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে মার্কিন সামরিক বাহিনীর কথিত উসকানিতে বিভ্রান্ত না হওয়া এবং জাহাজ ও নাবিকদের অপ্রয়োজনীয় ঝুঁকিতে না ফেলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র অনুযায়ী, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকটাই বন্ধ করে দিয়েছে। তবে কিছু জাহাজ ওমানের উপকূলসংলগ্ন সমুদ্রসীমা দিয়ে প্রণালি পেরিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। তেহরান এসব পথকে অননুমোদিত ও অবৈধ বলছে। গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথে নৌচলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।