Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত না হলে সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভায় তারা এই মন্তব্য করেন। নেতারা জানান, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাদের মতে, জনগণ আশা করেছিল নতুন সরকার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করবে। কিন্তু সরকার বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে জনমনে নতুন প্রশ্নের সৃষ্টি করেছে। নেতারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত হওয়া উচিত, দলীয় প্রশাসক বসানো জনমতের পরিপন্থী।

সভা থেকে অবিলম্বে সব দলীয় প্রশাসক নিয়োগ বাতিল করে ধাপে ধাপে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।