Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় তার দাপ্তরিক কার্যক্রম পেপারলেস করার পরিকল্পনা নিয়েছে এবং এ বিষয়ে প্রস্তুতির কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপাচার্য জানান, পুরোনো নথি আর্কাইভে নেওয়ার পাশাপাশি ডি-নথির ব্যবহার আরও বাড়ানো হবে। এ লক্ষ্যে ডি-নথির মাস্টার ট্রেনারদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজিত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮৩ জন কর্মকর্তাকে সনদ দেওয়া হয়।

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজেও পরিবর্তন আনা প্রয়োজন বলে উল্লেখ করেন আমানুল্লাহ। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে এবং প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগালে কাজের গতি ও স্বচ্ছতা বাড়বে বলে তিনি বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ্ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।