Web Analytics

রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শনিবার রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অবস্থানে সরকার সুস্পষ্ট এবং এসব অপরাধে জড়িত বা সহযোগীদের কঠোরভাবে দমন করা হবে। দেশের উন্নয়নের স্বার্থে এসব অপরাধ রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থেকে সরকারি সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এর আগে তিনি একই এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস আয়োজিত বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন, যেখানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।