Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে প্রায় ২ হাজার জাহাজে থাকা ২০ হাজার নাবিক এখনো আটকা রয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। এসব জাহাজের মধ্যে রয়েছে তেল ও গ্যাস ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার, কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনার। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে প্রণালিতে অন্তত ১৯টি হামলা হয়েছে, যাতে ১০ জন নাবিক নিহত এবং আটজন আহত হয়েছেন।

আইএমও আগেই সতর্ক করেছিল যে আটকে থাকা জাহাজগুলোতে খাদ্য, জ্বালানি ও পানির মজুত আশঙ্কাজনকভাবে কমে আসছে। সংস্থার সামুদ্রিক নিরাপত্তা বিভাগের পরিচালক ড্যামিয়েন শেভালিয়ার মার্চ মাসে বলেন, আধুনিক যুগে এত বিপুলসংখ্যক নাবিকের আটকে পড়ার নজির নেই। আইএমও সংঘাতের সব পক্ষকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যাতে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া যায়।

এই পরিস্থিতি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য ও মানবিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।