ভোলা সদর উপজেলার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। রোববার বিকেলে স্থানীয়দের সহায়তায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন দৌলতখান উপজেলার ফিরোজ জমাদ্দার (৫৫), ফয়সাল (২৫) ও ইব্রাহিম (২৫)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে একটি একনলা বন্দুক, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড তাজা গুলি ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই অভিযান উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।