চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোরে সাকপুরা ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিক্স কারখানায় শাটার কেটে প্রবেশ করলে কারখানার লোকজন তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। পরে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার পর পুলিশ মানবসম্পদ ব্যবস্থাপক মো. মোশাররফসহ তিনজন কারখানা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চুরির সন্দেহে যুবককে কারখানায় আটক করে মারধর করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।