Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৪ এপ্রিল ইস্তাম্বুলে বৈঠক করেন। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি প্রচেষ্টা এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, এরদোয়ান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় তুরস্কের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি।

বৈঠকে কৃষ্ণসাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা ও জ্বালানি সরবরাহের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন এরদোয়ান। তিনি তুরস্ক-ইউক্রেন দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি দেন এবং এ লক্ষ্যে পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানান। বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেন এরদোয়ান।

এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন, যা ইউক্রেন যুদ্ধের অবসানে তুরস্কের চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে উল্লেখ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।