Web Analytics

ঢাকার মিরপুর ১৩ নম্বরে শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজ নিহত হয়েছেন। এ ঘটনায় যুবদল কর্মী মনির হোসেন ও কাঁচামাল বিক্রেতা সালাম সরদার আহত হয়েছেন। পুলিশ বলেছে, হামলায় মোট চারজন অংশ নিয়েছিল এবং অস্ত্রসহ চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে ইউসুফ ও মনির ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের কাছে আড্ডা দিচ্ছিলেন। চার-পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিলেন। তাদের ঘোরাঘুরির কারণ জানতে চাওয়ার পর তারা এলোপাতাড়ি গুলি চালায় বলে স্থানীয়রা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাত ১২টার পর ইউসুফকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালামের মাথার ডান পাশে গুলি লেগেছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ অন্য তিন হামলাকারীকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।