Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নববর্ষের পর তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ইরানে আবারও সামরিক হামলা চালানোর পক্ষে তিনি। রোববার ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি চলমান কূটনৈতিক আলোচনাকে অর্থহীন আখ্যা দেন এবং ইরানি আলোচকদের সময়ক্ষেপণের অভিযোগ করেন।

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ইরান আরও আগ্রাসী হয়েছে। তিনি ইরানি কর্মকর্তাদের ‘পেশাদার কথার কারিগর’ বলে উল্লেখ করে বলেন, তারা শুধু কথা বলেন, কিন্তু এসব কথার কোনো মূল্য নেই। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকা এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির সময় এ হুঁশিয়ারি দেওয়া হলো।

ট্রাম্প বলেন, মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে। ইরানের নৌবাহিনী মার্কিন অবরোধ চ্যালেঞ্জের চেষ্টা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে ইরানের বিভিন্ন শহরে নতুন সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবরের মধ্যে ট্রাম্প আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।