Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান উসকানিমূলক কোনো পদক্ষেপ নিলে ওয়াশিংটন সুরক্ষিত পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় কঠোর হামলা চালাতে পারে। বুধবার ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনি সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পিকঅ্যাক্সে কিছু সীমিত তৎপরতা লক্ষ্য করছে এবং ইরানকে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন।

ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে পিকঅ্যাক্স মাউন্টেন অবস্থিত। এলাকাটিতে মাটির গভীরে নির্মিত দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে সংঘাতের প্রেক্ষাপটে জুলাইয়ের মাঝামাঝি থেকে ট্রাম্প এ স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন।

সংঘাতের কারণে তেল ও গ্যাসের দাম বেড়েছে, যা নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে। ইরানের পারমাণবিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির পর ওয়াশিংটন পারমাণবিক কর্মসূচিসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও তৎপরতা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটেই ট্রাম্প সর্বশেষ সতর্কবার্তাটি দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।