দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে নতুন বাজার এলাকায় অবস্থিত এই কার্যালয়ে কয়েকজন অজ্ঞাতনামা নেতা প্রবেশ করে পতাকা উত্তোলন ও ব্যানার টানান, পরে তারা চলে যান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত ছিল।
সরকার পতনের পর অধিকাংশ নেতা-কর্মী গ্রেপ্তারের আশঙ্কায় আত্মগোপনে চলে যান এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর ভবনটি ভবঘুরে ও মাদকসেবীদের দখলে চলে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং কারা ব্যানার লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দীর্ঘ সময় পর দলীয় প্রতীক পুনরায় উত্তোলনকে স্থানীয়ভাবে আওয়ামী লীগের উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।