Web Analytics

সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঘটনাটি ঘটে দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে। কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ জরুরি সেবা ১৬১১১-এর মাধ্যমে তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক।

কোস্ট গার্ড জানায়, সোমবার ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। তথ্য পাওয়ার পর দ্রুত বিশেষ উদ্ধার অভিযান চালানো হয় এবং ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রলারসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। দ্রুত পদক্ষেপের ফলে জেলেদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে কোস্ট গার্ড জানায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।