Web Analytics

ভিয়েতনামের হো চি মিন সিটিতে আবাসিক এলাকায় রাতে হানা দিয়ে প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি করে জবাইয়ের জন্য নেওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পুলিশ ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রোববার ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু হয়েছে।

কথিত বিড়াল চোর চক্রের বিরুদ্ধে তদন্তে পুলিশ লোম ছাড়ানোর যন্ত্র, বিড়াল ধরার ফাঁদ এবং ওজন মাপার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ১২ জন বিড়াল চুরি ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুসারে, বিভিন্ন জাতের প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি করে পাচার করা হয়েছে।

ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনত নিষিদ্ধ নয় এবং বিভিন্ন রেস্তোরাঁয় এসব মাংসের প্রচার ও বিক্রি করা হয়। তবে ব্যবসায়ীদের পশুগুলোর উৎসের সনদ রাখার নিয়ম রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চুরি করা বিড়াল রেস্তোরাঁয় প্রতি কেজি অন্তত ৭০ হাজার ডং বা প্রায় ২ দশমিক ৭০ ডলারে বিক্রি হতো। চলতি বছরের শুরুতে শহরটিতে পৃথক দুই চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আরও ১৮ জন গ্রেপ্তার হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।