Web Analytics

কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের জগতিস্থ মিলের গেটের সামনে সাংবাদিকদের তিনি বলেন, প্রত্যেক ডিলারের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়ে ডিলারশিপ দেওয়া হয়েছে বলে তিনি নির্ভরযোগ্য সূত্রে জেনেছেন।

আমির হামজার দাবি, তাঁর আসনের ১৪টি সার ডিলারশিপের সবগুলোই বিক্রি হয়ে গেছে এবং জনপ্রতিনিধিদের ‘আইওয়াশ’ করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন এবং জানান, কমিটি শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে।

জেলা প্রশাসক বলেন, অভিযোগ প্রমাণ করতে না পারলে আমির হামজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে জামায়াতে ইসলামীর সমাবেশ শেষে এসব কথা বলেন এমপি। সরকার সম্প্রতি মিলটিসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়ার পর ওই সমাবেশের আয়োজন করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।