Web Analytics

চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র পাঁচটি প্রধান শর্ত দিয়েছে বলে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের অন্যতম শর্ত হলো ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি দেওয়া। অন্যান্য শর্তের মধ্যে রয়েছে কোনো ক্ষতিপূরণ বা দণ্ড না দেওয়া, ৪০০ কিলোগ্রাম ইরানি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর, ইরানের জব্দকৃত সম্পদের ২৫ শতাংশও মুক্ত না করা এবং সব রণাঙ্গনে যুদ্ধবিরতি আলোচনার ফলাফলের ওপর নির্ভরশীল রাখা।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে শর্ত হিসেবে উত্থাপিত হয়েছে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্বের স্বীকৃতি। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর তেহরান পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদের আলোচনায় স্থায়ী চুক্তি হয়নি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।