Web Analytics

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বিদেশ সফরে কেন্দ্রীয় সরকারের মোট ব্যয় হয়েছে ৫৫৭ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ১৮ রুপি ৫৬ পয়সা। বৃহস্পতিবার রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এ তথ্য দেন। প্রশ্নটি করেছিলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ও ভারতের কমিউনিস্ট পার্টির সাংসদ ভি শিবদাসন।

মন্ত্রণালয়ের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোদির দ্বিপক্ষীয় বিদেশ সফরে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৭৯৭ রুপি। এ সময়ে তিনি মালয়েশিয়া, ইসরায়েল, ইউএই, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালি, ফ্রান্স, স্লোভাকিয়া, সিশেলস, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ ১৩টি দেশ সফর করেন। মে মাসের দ্বিতীয়ার্ধে নরওয়ে সফরে সর্বোচ্চ ১৭ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৯০ রুপি ব্যয় হয়।

এরপর ফেব্রুয়ারিতে ইসরায়েল সফরে ব্যয় ছিল ১১ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৯৩৮ রুপি। গত বছর ফেব্রুয়ারির ফ্রান্স সফরে ব্যয় হয়েছিল ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ রুপি। মন্ত্রণালয় বলেছে, হিসাবগুলো প্রকৃত ব্যয়ের ভিত্তিতে তৈরি এবং এতে মূল্যস্ফীতি বা মুদ্রা বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।