Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বর নির্ধারিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত এই পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার অন্যান্য সব নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল অনুযায়ী চলবে।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ও জরুরি নির্দেশনার জন্য সংশ্লিষ্ট সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd ভিজিট করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রমাণিত বা বিভ্রান্তিকর কোনো সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।