Web Analytics

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে একসঙ্গে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। পরে সেটি সড়কের পাশের আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়। এতে অটোরিকশাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং চালক, দোকানি ও যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দুই নারীর মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসার পর অন্য আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।