Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দলটি জানিয়েছে। মঙ্গলবার রাতে হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা পরে দলের সোশ্যাল মিডিয়া টিম মুছে ফেলে। জামায়াত জানিয়েছে, এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, বঙ্গভবনের ই-মেইল আইডি ব্যবহার করে এর আগে দলের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, একই সূত্রে সেক্রেটারি জেনারেলের অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে সরকারকে তদন্তের আহ্বান জানান তিনি।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের হ্যাকিংয়ের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি জামায়াত নেতাদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দ্রুত শনাক্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।