Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সরকারি সেবা দিতে হলে ইনফরমেশন শেয়ারিংয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন জরুরি। তিনি বলেন, এটি সম্ভব হলে গ্রাম পর্যায়েও মেধা বিকাশের সুযোগ তৈরি হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, বর্তমানে ইনফরমেশন শেয়ারিং একটি হাইব্রিড সিস্টেমে পরিচালিত হচ্ছে এবং ডিভাইস-নির্ভর সমাজে তথ্য বিনিময় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি গণমাধ্যমের সমস্যা সমাধানে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের সমস্যা সমাধান করতে হলে এর গঠন বা এ্যানাটমি সঠিকভাবে বুঝতে হবে। তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।