Web Analytics

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ হত্যাচেষ্টার গুঞ্জনের মধ্যেও জীবিত ও সুস্থ আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে এ তথ্য প্রকাশিত হয়। সূত্র জানায়, আহমাদিনেজাদ কোনো শারীরিক আঘাত পাননি এবং নিরাপত্তার কারণে তাকে একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সম্প্রতি ইসরাইলের হামলার পর তার অবস্থান নিয়ে ইরানের বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। কয়েকটি মাধ্যমে তাকে নিহত বলে দাবি করা হলেও অন্যরা তা নিশ্চিত করতে পারেনি, ফলে তার অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়।

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। কট্টরপন্থি এই নেতা পশ্চিমা দেশগুলোর নীতির সমালোচক হিসেবে পরিচিত ছিলেন এবং ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন, যা দেশজুড়ে বিক্ষোভের জন্ম দেয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।