Web Analytics

ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো বাঁশখালীর মানুষ শুধু ত্রাণ নয়, টেকসই পুনর্বাসন ও স্থায়ী বসতঘরের ব্যবস্থা দাবি করছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া আগামী সোমবার, ৩১ আগস্ট বাঁশখালী সফর করবেন। সফরে তিনি কয়েকটি এনজিওর কার্যক্রম পরিদর্শন এবং অন্তত ১ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

খানখানাবাদ, গুনাগরি, বাহারছড়া, ছনুয়া, পুঁইছড়ী, শেখেরখীল, চাম্বল, গণ্ডামারা, জলদী, সরল, সাধনপুর, পুকুরিয়া ও বৈলছড়ীর হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষ সাময়িক সহায়তার পাশাপাশি স্থায়ী পুনর্বাসন ও বাড়িঘর নির্মাণের দাবি তুলেছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ত্রাণ বিতরণ, গৃহহারাদের জন্য ঘর নির্মাণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, সরকার ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত এবং সড়ক-কালভার্ট সংস্কারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ১২টি ইউনিয়নের প্রায় ৫৪টি ওয়ার্ড প্লাবিত হয়ে প্রাথমিক হিসাবে ১১ হাজার ১১০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।