Web Analytics

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান তালেবান পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ ভুল করেছে। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, নাকভি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার নিন্দা জানান এবং বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এই প্রকাশ্য আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। তিনি আরও বলেন, কাপুরুষ শত্রু রাতের অন্ধকারে আক্রমণ করেছে এবং পাকিস্তান কোনোভাবেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায়, যাতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হন। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ নামে পাল্টা অভিযান শুরু করে। পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন বলে জানানো হয়।

এই সীমান্ত সংঘাত দুই দেশের সম্পর্ককে আরও উত্তেজিত করেছে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।